হোম > জাতীয়

বিদ্যুতের মূল্যবৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না

উপদেষ্টা জাহেদ উর রহমান

স্টাফ রিপোর্টার

বিদ্যুতের মূল্যবৃদ্ধি বাজারে খুব একটা বেশি প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। এর ফলে কেউ অন্যায়ভাবে বাজারে দাম বাড়ালে সরকার এটা নিয়ে গুরুত্বসহকারে কাজ করবে।

শনিবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বাজেটের পর জিনিসপত্রের দাম বাড়ে। কিছুদিন পর বাজেট ঘোষণা। এই সময়ে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে এক সাংবাদিক প্রশ্ন তুললে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এটা কোনো না কোনো একটা জায়গায় করতে হবে। আপনি যে কথাটা বলেছেন, বাজেট এলেই বা বাজেট হয়ে গেলেই দোম বেড়ে যায়। আচ্ছা, আমরা একটা কথা একটু জিজ্ঞেস করি, আপনারা অনেকেই যারা বাজারে যান নিশ্চয়ই, আমিও বাজারে যাই।

বাজারে জিনিসপত্রের দাম, বিশেষ করে কাঁচাবাজারে সবজির দাম আমি দেখছি বেশ তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে আছে অনেক সময়ের তুলনায়। আমি এ কথাটা বলতে চাই যে, প্রবণতা আছে, এই প্রবণতা রিভার্সালও শুরু হয়েছে। এখন ভর্তুকির সংকটটা আপনি খুব ভালোভাবে নিশ্চয়ই জানেন।

তিনি বলেন, ‘আমরা যখন ভর্তুকিতে এত বেশি খরচ করে ফেলি, সরকারের কিন্তু আরো অনেক উন্নয়ন প্রকল্প আছে এবং সামাজিক নিরাপত্তার প্রকল্প আছে। আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ব্যয় করতে চাই, শিক্ষায় চাই এবং সোশ্যাল সেফটিতে— আপনারা ফার্মার্স কার্ডের কথা জানেন, ফ্যামিলি কার্ডের কথা জানেন, তাই ওগুলোর ব্যয় সংস্থান তো আসলে আমাদের করতে হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আমি এটা আপনার সাথে যোগ করি, যদি কিছু দাম বাড়েও—এটা উচিত হবে না, সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এ ব্যাপারে সতর্ক থাকবে। কিন্তু একই সঙ্গে আমি এ কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যদি কারো ওপরে চাপ পড়ে, ওই ভালনারেবল গ্রুপটাকে কিন্তু আমরা রক্ষা করছি। আমরা বিদ্যুতের দাম তাদের জন্য বাড়াইনি, আমরা তাদের জন্য জ্বালানির দাম বাড়াইনি এবং তারা আবার সরকারের কাছ থেকে অনেকেই ভাতা পেতে শুরু করবেন।’

তিনি বলেন, এই বাজেটে একটা বড় পার্সেন্টেজের মানুষ ফ্যামিলি কার্ড পেয়ে যাবেন। সুতরাং তাদের ওই চাপ—একই সঙ্গে অন্য যেসব সেফটি আছে আমাদের, টিসিবির যেসব প্রকল্প ছিল বা অন্য যেসব সেফটি নেটের প্রকল্প ছিল, সেগুলো বলবৎ থাকছে। সুতরাং এইটা আশা করি খুব বড় ইমপ্যাক্ট ফেলবে না।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরো বলেন, ‘আমি একই সঙ্গে আবারও বলছি, এর মানে এই না যে বাজারে যে অন্যায়ভাবে মূল্যবৃদ্ধি হয়, সেটা নিয়ে সরকার কাজ করবে না। সরকার নিশ্চয়ই কাজ করবে।

বৈষম্যহীন ৯ম পে-স্কেলের দাবি আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সীমান্তে বিএসএফের আরও ৮টি পুশইনের অপচেষ্টা প্রতিহত করল বিজিবি

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক