হোম > জাতীয়

জাতীয় বেতনস্কেল অনুসারে ইমামদের বেতন দেওয়ার অনুরোধ ধর্ম উপদেষ্টার

স্টাফ রিপোর্টার

জাতীয় বেতনস্কেল অনুসারে ইমাম-খতিবদের বেতন-ভাতা দেওয়ার অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

আজ (রবিবার) সকালে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত ইমাম-খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বেসরকারি মসজিদ কমিটিসমূহের প্রতি এ অনুরোধ জানান তিনি। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগর কমিটি এ সম্মেলনের আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে। এর মধ্যে ৬টি মসজিদ ব্যতীত বাকিগুলো কমিউনিটি কর্তৃক বেসরকারিভাবে পরিচালিত হয়। অনেক সময় এসব মসজিদ কমিটি ইমাম-খতিবদের প্রতি ন্যায়বিচার করেন না। আবার কোনো কোনো মসজিদ কমিটি ইমামদের সম্মান দেন, যৌক্তিক বেতন-ভাতা দেন, এমনকি অবসরে গেলে প্রণোদনাও প্রদান করেন। তিনি এ ধরনের বেসরকারি মসজিদ কমিটিসমূহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ইমাম-খতিবদের অসম্মান করলে সমাজের মানুষের সম্মান থাকে না। ইমাম-খতিবদের স্বার্থ সমুন্নত রাখার জন্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগী করা হচ্ছে। আমরা বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছি, তাঁদের মতামত নিয়েছি। এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই গেজেট প্রকাশ হবে।

ইমাম-খতিবদের কল্যাণে চলমান বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে ড. খালিদ বলেন, সরকার নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের একটি নীতিমালা রয়েছে। সেখানে ইমাম-খতিব ও খাদেমের বেতন অত্যন্ত অপ্রতুল। এ সরকারের সময়েই বেতন-ভাতা বৃদ্ধি করে মডেল মসজিদের একটি নতুন নীতিমালা প্রণয়নের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া, উপদেষ্টা অসুস্থ, গরিব-দুঃস্থ ইমাম-খতিবদের সহায়তার আশ্বাস দেন।

ইমাম-খতিবদের উদ্দেশে উপদেষ্টা বলেন, জুমার নামাজের খুতবার পূর্বে আপনারা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলে থাকেন। বিভিন্ন সামাজিক সমস্যা—বিশেষ করে মাদকাসক্তি, যৌতুক, দুর্নীতি, সুদ, ঘুষ, ন্যায়-অন্যায়, জীববৈচিত্র্য সংরক্ষণ, কিশোর গ্যাং ইত্যাদি বিষয়ে মুসল্লিদের সচেতন করতে হবে। ইমাম-খতিবদের মধ্যে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয়, সে বিষয়ে সকলকে সতর্ক থাকারও অনুরোধ জানান তিনি।

শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও কুমিল্লা মহানগর সভাপতি শায়খ আব্দুল্লাহ আল মামুন মোস্তফীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী।

উল্লেখ্য, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন ‘ঐক্যবদ্ধ মিম্বার—আলোকিত সমাজ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৫ সাল থেকে ইমাম-খতিবদের কল্যাণে কাজ করে আসছে।

পরে উপদেষ্টা কুমিল্লার লাকসাম উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং মসজিদের উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

এসআর

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের