হোম > জাতীয়

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেবে বিরোধী দল

এটিএম আজহারুল ইসলাম

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম বলেন, রাষ্ট্রপতির ভাষণে অংশ নেবে বিরোধী দল। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা উত্থাপন করা হবে। রোববার সকালে তিনি এসব কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদে তিনি বলেছেন, জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।

এ টি এম আজহার বলেন, ‘আমরা যারা কারাগারে ছিলাম, তারা কেউ জুলাইকে অস্বীকার করতে পারব না। আমি জামায়াতের দায়িত্ব থাকার সময় খালেদা জিয়ার সঙ্গে নানান আন্দোলন-সংগ্রাম করেছি। তিনি দেশের প্রতি সব সময় আপসহীন ছিলেন। দেশের সব বিষয়ে তিনি অটল ছিলেন।

পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক

কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা স্পিকারের

প্রতিটি জেলায় মডেল মন্দির নির্মাণে সরকারের পরিকল্পনা কী, জানালেন ধর্মমন্ত্রী

ড. ওসমান ফারুকের পদত্যাগে সামনে কী হবে কিশোরগঞ্জ-৩ আসনে

বর্তমান রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রকাশ্য শত্রু নয়, গুপ্ত শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী

যে কারণে এমপি পদ থেকে সরে দাঁড়ালেন ওসমান ফারুক

কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুকের পদত্যাগ

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

পল্টন থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন

পুলিশের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের ধারায় ফিরবে না সরকার