হোম > জাতীয়

আগামীকাল বাজারে আসছে ১০ টাকার নতুন নোট

অর্থনৈতিক রিপোর্টার

বাজারে আসছে নতুন ১০ টাকার নোট। আগামীকাল মঙ্গলবার নতুন নকশার এ নোট বাজারে ছাড়া হবে। নতুন ১০ টাকার নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকে ছাড়া হবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১২৩ মিমি × ৬০ মিমি। নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ ব্যবহার করা হয়েছে। নোটটিতে গোলাপি রঙের আধিক্য রয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নোটের সম্মুখভাগের বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি মুদ্রিত রয়েছে। মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার নকশা শোভা পাচ্ছে। নোটের পেছনভাগে ‘গ্রাফিতি–২০২৪’-এর ছবি মুদ্রিত রয়েছে।

নোটের সম্মুখভাগের বাম পাশে ২ মি.মি. চওড়া একটি নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যাতে ‘১০ টাকা’ লেখা রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে দৃশ্যমান হবে। নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হয়। নোটটিতে গভর্নর স্বাক্ষরের ডান পাশে একটি See-through image হিসেবে একটি প্যাটার্ন মুদ্রিত রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে ‘১০’ লেখা দৃশ্যমান হয়।

এছাড়া নোটের সম্মুখভাগের উপরে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখার নিচে সমান্তরালভাবে এবং পেছনভাগের বাম দিকের গ্লিউইশ প্যাটার্নের বাইরের অংশে Microprint হিসেবে ‘BANGLADESH BANK’ মুদ্রিত রয়েছে।

নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ১০ টাকা মূল্যমানের নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদা বিবেচনায় নিয়মিত নোটের পাশাপাশি ১০ টাকা মূল্যমানের নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে, যা টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

সৌদির বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা

আওয়ামী সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না: তথ্য উপদেষ্টা

ড. ইউনূসকে আ.লীগ সমর্থকদের হেনস্তায় যুবশক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ

আমিরাতে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলতে মাহ্দী আমিনের বৈঠক

ঘর থেকেই শুরু হোক দুর্যোগসহনশীল বাংলাদেশ গড়ার লড়াই

কাপ্তাই সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লাখ ইউনিট

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার

ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী

কারা মহাপরিদর্শক পদে যোগ দিলেন আনোয়ারুল কবীর