হোম > জাতীয়

বায়তুল মোকাররমে দেশ-জাতি ও ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া

স্টাফ রিপোর্টার

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজের পর বিশেষ দোয়ায় দেশ ও জাতির কল্যাণ কামনা এবং ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের ওপর আল্লাহর রহমত প্রার্থনা করা হয়েছে।

সোমবার সকাল ৭টায় বায়তুল মোকাররমে প্রথম জামাত শুরু হয়। মোনাজাতের মাধ্যমে নামাজ শেষ হয় সকাল সাড়ে ৭টায়।

নামাজের ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। নামাজ শেষে তিনি মোনাজাত পরিচালনা করেন।

মোনাজাতে গাজাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মুসলমানদের মুক্তি, দেশের উন্নতি ও অগ্রগতি এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য দোয়া করা হয়। মুসল্লিদের ঈদুল ফিতরের আনন্দকে আরো অর্থবহ করতে একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানানো হয়।

এবারও বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হওয়ার পর সকাল ৮টা, ৯টা, ১০টা এবং সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রতিটি জামাত শেষে মোনাজাত করা হবে।

অন্যদিকে, ঈদ উপলক্ষে বায়তুল মোকাররম এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান