হোম > জাতীয়

এবার রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন পদক্ষেপ নিল সরকার

স্টাফ রিপোর্টার

রাজধানীতে আকস্মিক অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে স্থানীয় সরকার বিভাগ। শুক্রবার স্থানীয় সরকার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে জানানো হয়, আকস্মিক অতিবৃষ্টির কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

কাকরাইলের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কনফারেন্স রুমে স্থাপিত কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ সিদ্দিক ভুইয়া এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারুক হাসান মো. আল মাসুদ।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জলাবদ্ধতা নিরসনে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব মাহবুবা আইরিন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. ফিরোজ মাহমুদ।

এতে আরও জানানো হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ নিজ নিজ অধিক্ষেত্রে অবস্থান করে পরিদর্শন করবেন এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুততম সময়ে কার্যকরি ব্যবস্থা গ্রহণ করবেন।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত