হোম > জাতীয়

সিনহার জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আমার দেশ অনলাইন

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেলা সাড়ে ১১টার দিকে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে প্রধানমন্ত্রী সিনহার কফিনে শ্রদ্ধা জানান। এছাড়া জানাজায় অংশ নিয়েছেন স্পিকার, ডেপুটি স্পিকার ও মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যরা।

এর আগে মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এক শোকবার্তায় তিনি বলেন, দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে মিজানুর রহমান সিনহার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

মিজানুর রহমান সিনহা শনিবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে তার মেয়ে তাসনিম সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বাংলাদেশ সময় ভোর ২টা ৪৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মিজানুর রহমান সিনহা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ ছিলেন। তিনি ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী