হোম > জাতীয়

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেপ্তার ২৯

স্টাফ রিপোর্টার

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর আওতায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানার পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা থেকে নয়জন, রূপনগর থানা থেকে ছয়জন, শেরেবাংলা নগর থানা থেকে ছয়জন, কলাবাগান থানা থেকে একজন এবং মতিঝিল থানা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) যাত্রাবাড়ী থানার পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে নয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সোহাগ মিয়া (২০), মো. মনির (৩৫), আলাউদ্দিন (২৮), রতন মিয়া (৩০), মো. সিফাত (২০), মো. মাসুম (২৫), মো. লিটন (২৯), আ. করিম (৪৫) ও মো. শফিকুল ইসলাম (৩৩)।

রূপনগর থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) রূপনগর থানার পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে পুরোনো মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. উলাদ মিয়া (২৪), মো. রায়হান আলী (১৮), মো. রনি (১৮), মো. নাজমুল হাসান (২২), মো. মোস্তাকিন (২৫) ও মো. নাঈম হাওলাদার (৩১)।

অন্যদিকে শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) শেরেবাংলা নগর থানার পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. বাবুল (২২), মো. সাগর সরদার (২২), মো. রিয়াদ হোসেন (১৯), মো. নাহিদুল ইসলাম (৩৮), মো. শাকিল আহমেদ (২৮) ও মো. ইসলাম (৩৮)।

এছাড়া কলাবাগান থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) কলাবাগান থানার পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সবুজ হোসেন (৩২)।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) মতিঝিল থানার পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে সাতজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— সুমন বসাক (৪৫), মো. আনিসুর রহমান (৪৪), মো. নিয়াজ হোসেন লোটাস (৪৫), মো. মনির (৫৫), মো. নুর আলম (২৪), মো. সুরুজ মিয়া (৩০) ও মো. হারুন (৫০)।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

‘হাসিনাকে পুশ ইন করুন, দেখি কত সাহস’: গোলটেবিলে বক্তারা

ফি দিয়েও খেলা মিস, গ্রাহকদের টাকা গ্রামীণফোনের পকেটে

কর্মমুখী শিক্ষায় গুরুত্বারোপ করতে হবে: প্রতিমন্ত্রী নুর

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে হবে: আইনমন্ত্রী

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল চূড়ান্ত পর্যায়ে, যে কোনো দিন প্রকাশ

প্রস্তাবিত বাজেটে নিম্ন ও মধ্যবিত্তের স্বস্তি-অস্বস্তির দোলাচল

‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী

আধা ঘণ্টার বৃষ্টিতেই তলিয়ে গেল রাজধানীর অধিকাংশ সড়ক