হোম > জাতীয়

জেন-জিরা হাসিনার মিথ ভেঙে দিয়েছে: চিফ প্রসিকিউটর

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার ন্যারেটিভ দেশকে খাদের তলায় নিয়ে যায়, কিন্তু জেন-জিরা অতীতের সেই মিথ ভেঙে দিয়েছে। একশো বছরে এমন ঘটনা বিরল।

শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, আগে সাংবাদিকতা ছিল তোষামোদির শিল্প। প্রশ্নে জর্জরিত করার বদলে তৈলমর্দন করা হতো। হাসিনাকে জিজ্ঞেস করা হতো, কেন আপনি নোবেল প্রাইজ পাচ্ছেন না? যে কথা আমরা ইনিয়ে-বিনিয়ে বলতে চাই, তা জেন-জি প্রজন্ম স্রেফ একটা সংলাপের মধ্য দিয়ে বলে গেছে।

জেন-জি প্রজন্মের প্রশংসা করে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই বিপ্লবে জেন-জি নেটওয়ার্কিং ছিল কল্পনার বাইরে। জেন-জি প্রজন্মকে আমরা বলতাম ফার্মের মুরগি, অথচ তারা আবাবিল পাখির মতো, তারা স্বৈরাচারের পতনই শুধু ঘটায়নি, দিল্লি পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছে।

তিনি বলেন, নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝতে হবে নয়া দিগন্তকে। অভিযোজনের মাধ্যমে টিকে থাকতে না পারলে এই পত্রিকার অবস্থা ইত্তেফাকের মতো হবে। আমাদের পত্রপত্রিকা বিগত সরকারের ভয়ের সংস্কৃতি তুলে আনতে পারেনি। এখন গণমাধ্যমের দায়িত্ব সেগুলোকে তুলে আনা, যাতে গুমের মত ঘটনা আর না ঘটে। শহীদদের কথা তুলে আনতে হবে। নয়তো আগামীর বাংলাদেশে বাস করার অধিকার আমাদের থাকবে না।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করে যাব—সমাজকল্যাণ মন্ত্রী

বুদ্ধ পূর্ণিমায় সম্প্রীতির বার্তা এলজিআরডি মন্ত্রীর

হজক্যাম্প থেকে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার

স্বাস্থ্যের খোঁজ নিতে আমার দেশ সম্পাদকের বাসায় বিরোধীদলীয় নেতা

নিজেকে দেশ গড়ার শ্রমিক হিসেবে নিয়োজিত করতে চাই

শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

শ্রম খাতের সমস্যা সমাধানে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা

সমাবেশে জিয়াউর রহমানের যে কথা সবাইকে স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী

দেশের গণতান্ত্রিক যাত্রা কিছু মহলের পছন্দ নয়, তারা আবার ষড়যন্ত্র করছে