হোম > জাতীয়

বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার হাফিজ

আমার দেশ অনলাইন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর সিদ্ধান্তের কথা জানিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ইনশাআল্লাহ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন আরো শক্তিশালী হবে এবং দুই দেশ চিরকাল ভাই হিসেবে থাকবে।

পাকিস্তান সফরকালে দেশটির গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের আতিথেয়তায় অভিভূত হওয়ার কথা উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সফরে তিনি প্রাদেশিক পরিষদের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তারা অত্যন্ত অমায়িক এবং আন্তরিকভাবে বাংলাদেশ প্রতিনিধি দলকে দেখাশোনা করেছেন।

দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় আলোচনার প্রসঙ্গ টেনে তিনি জানান, তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যৌক্তিক আলোচনা হয়েছে এবং তারা অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সবশেষে পাকিস্তানের আতিথেয়তাকে অত্যন্ত উপভোগ্য ও অতুলনীয় হিসেবে অভিহিত করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

#ডব্লিউএ

করাচিতে জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯

আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: রশিদুজ্জামান মিল্লাত

মাওলানা সাদকে নিয়ে দেওবন্দ মাদরাসার আপত্তি কেন, জানালেন প্রতিষ্ঠানটির শিক্ষক

হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৫

পলাতক শক্তি বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ছক কষছে: সংস্কৃতিমন্ত্রী

আইসিজের মাধ্যমে হাসিনাকে দেশে আনা হতে পারে, বললেন স্পিকার

হাসিনা বেঁচে থাকলে দেশের গণতন্ত্র নিরাপদ নয়: হুইপ দুলু