হোম > জাতীয়

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

ঢাবি সংবাদদাতা

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত মুসল্লিসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এ জামাত শেষ হয় ৭টা ৪২ মিনিটে। এসময় তিনি দেশের জনগণের জন্য দোয়া চেয়েছেন।

নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল মালেক। উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ ঈদুল আজহা নামাজ আদায় করেন।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। ভিআইপি ব্লকে একসঙ্গে ২৫০ জনের নামাজের ব্যবস্থা করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংকটময় মুহূর্তের আমরা সবসময় প্রবাসীদের পাশে আছি

বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এতিমদের সঙ্গে ইফতারে তাদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

বদরের ইতিহাস শিক্ষা সিলেবাসভুক্ত করতে হবে

তেল পাচার রোধে উপকূল ও জলসীমান্তে টহল জোরদার

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই: কৃষিমন্ত্রী

থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব

অসাধু উপায়ে দ্রব্যমূল্য না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

সব স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ