হোম > জাতীয়

সিইসির ভাষণ রেকর্ড বিকেল ৪টায়, তফসিল ঘোষণার সময় পরে জানানো হবে

আতিকুর রহমান নগরী

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের ভাষণ আজ বুধবার বিকেল ৪টায় রেকর্ড করা হবে । রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার দুপুরে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।

তবে তফসিল কখন ঘোষণা করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হলে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

ইসি সচিব বলেন, ভাষণ রেকর্ডের আগে নির্বাচন কমিশন একটি বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত জানার পর তিনি তা সাংবাদিকদের জানাবেন।

তিনি বলেন, ‘আজকে বিকেল ৪টার সময় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। এখন সম্ভবত স্যার নির্বাচন কমিশনার স্যারদের সাথে বসে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে তফসিলটা কখন ঘোষণা করবেন সেটা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। কাজেই যখনই আমি সিদ্ধান্তটা জানতে পারব, আমি আবার আপনাদের সামনে এসে সেটা বলে যাব।’

সাংবাদিকদের অপেক্ষা করার কথা বলে তিনি বলেন, ‘হয়তো ঘণ্টাখানেক পরে বা দুই ঘণ্টা পরে আবার আপনাদের আপডেট দিতে পারব।’

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী