হোম > জাতীয়

মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার দায় স্বরাষ্ট্রমন্ত্রীর

কর্নেল (অব.) হাসিনুর রহমান

আমার দেশ অনলাইন

সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা কর্নেল হাসিনুর রহমান বীরপ্রতীক।

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় উচ্চ আদালত কর্তৃক স্থগিতকৃত একটি পুরোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ পাঠানোর ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা কর্নেল হাসিনুর রহমান বীরপ্রতীক। এ ঘটনার সম্পূর্ণ দায়দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা স্বরাষ্ট্রমন্ত্রীর বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার আমার দেশকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমানের ব্যক্তিত্ব ও অবদানের কথা তুলে ধরে কর্নেল (অব.) হাসিনুর রহমান বলেন, মাহমুদুর রহমান আমাদের দেশের একজন অনুকরণীয় ব্যক্তি। তার সততা, নির্ভীকতা, সাহসিকতা ও বলিষ্ঠ কণ্ঠ সবার জন্য অনুকরণীয়। এমন একজন মানুষের বিরুদ্ধে থাকা একটি পুরোনো মামলায় হাইকোর্ট কর্তৃক স্থগিতাদেশ (স্টে অর্ডার) থাকা সত্ত্বেও একজন পুলিশ কর্মকর্তা কীভাবে তাকে গ্রেপ্তার করতে যান, তা আমার বিবেকে আসে না।

ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনা করেন। হাসিনুর রহমান বলেন, আমি এটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলব এবং এর দায়দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর। তিনি সব জায়গায় খোঁচাচ্ছেন এবং এর মাধ্যমে নিজের বিপদ নিজেই ডেকে আনছেন।

অন্য কোনো সভ্য দেশে এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট মন্ত্রী পদত্যাগ করতেন অথবা সরাসরি দেখা করে দুঃখ প্রকাশ করতেন উল্লেখ করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি এতটাই খারাপ যে ক্ষমতা পেলেই মনে হয় আমি অনেক কিছু হয়ে গেছি। আমার জানামতে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেননি। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সরি বলা।

সবশেষে মাহমুদুর রহমানের প্রতি সংহতি জানিয়ে কর্নেল (অব.) হাসিনুর রহমান বলেন, মাহমুদ ভাই, ভয় পাওয়ার কিছু নেই। আমরা সব সময় আপনার সাথে আছি।

#ডব্লিউএ

সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

সরকারের সামনে এবার বড় চ্যালেঞ্জ গোপালগঞ্জ পরিস্থিতি: শফিকুল আলম

আমরা কাউকে বিনা চিকিৎসায় মরতে দেব না: স্বাস্থ্যমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের মতবিনিময়

রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় সংলাপ জরুরি: সাখাওয়াত

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আ.লীগের বিচার দ্রুত শুরু করার দাবি বেসিস সংস্কার পরিষদের

হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু একজনের

মাহমুদুর রহমানের বাসায় পুলিশ: গণমাধ্যমের কণ্ঠরোধের পুরোনো অপসংস্কৃতিরই বহিঃপ্রকাশ