হোম > জাতীয়

ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাসে পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নবম ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে পোর্ট লুইসে পৌঁছেছেন। সেখানে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য বাংলাদেশের প্রার্থিতার সমর্থন চাইবেন বলে আশা করা হচ্ছে।

শুক্রবার মরিশাসের রাজধানীতে শুরু হওয়া এ সম্মেলনে ভারত মহাসাগরীয় অঞ্চলের নেতৃবৃন্দ, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা সমবেত হয়ে আঞ্চলিক সহযোগিতা, অভিন্ন দায়িত্ব এবং ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণকারী দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

তিনি আরো বলেন, ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের (২০২৬-২৭) সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার সমর্থন আদায়ে ঢাকা এই প্ল্যাটফর্ম কাজে লাগাতে চায়।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

ইন্ডিয়া ফাউন্ডেশন, মরিশাস সরকার এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ সম্মেলনের অনুষ্ঠিত হচ্ছে।

ড. খলিলুর রহমান বুধবার নয়াদিল্লিতে একাধিক বৈঠক শেষে মরিশাসে যান। ভারতের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করও সম্মেলনে অংশ নিচ্ছেন এবং অনুষ্ঠানে মূল বক্তব্য রাখার কথা রয়েছে।

জয়শঙ্করের আমন্ত্রণে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল-ও এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

২০১৬ সালে শুরু হওয়া ভারত মহাসাগর সম্মেলনটি বর্তমানে প্রায় ৩০টি দেশের সমন্বয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের

দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

সোশ্যাল মিডিয়ার ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে

প্রাথমিকের ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে চলছে বিশ্বের বৃহত্তম ক্রীড়া উৎসব

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহী তুরস্ক

তুরস্কের সঙ্গে দ্রুত বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা রয়েছে