হোম > জাতীয়

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ সংসদের দক্ষিণ প্লাজায়

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী মঙ্গলবার বিকেলে তাদের শপথবাক্য পাঠ করাবেন। সরকারের একাধিক সূত্র আমার দেশ-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

বরাবর এ শপথ অনুষ্ঠান হয় বঙ্গভবনের দরবার হলে। এ রীতি ভেঙে এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হতে চলেছে।

একই দিনে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সকাল সাড়ে ১০টায় নতুন এমপিদের শপথ অনুষ্ঠান হবে বলে আমার দেশ-কে জানিয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করতে চলেছে। ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জোট এবার ২১২টি আসনে বিজয় অর্জন করেছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধীদল হতে চলেছে জামায়াতে ইসলামী।

প্রবাসীদের অনাকাঙ্ক্ষিত আচরণে কনস্যুলার ট্যুর ব্যাহত হওয়ার শঙ্কা

মধ্যপ্রাচ্য যুদ্ধে কত বাংলাদেশি নিহত, জানালেন মন্ত্রী

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ জন কর্মকর্তা

উপজেলা থেকেই ডায়ালাইসিস সেবা নিতে পারবেন কিডনি রোগীরা

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

বিদেশে এক কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার

হামে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬

ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু, আক্রান্ত ১৯০

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ চুক্তিকে অর্থনৈতিক অংশীদারত্বের ভিত্তি হিসেবে বিবেচনা করা উচিত

জুলাই গণঅভ্যুত্থানে পলাতক ৫৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত হচ্ছেন