হোম > জাতীয়

সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ১৩ হাজার ৪৯০ যাত্রী

আমার দেশ অনলাইন

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সাময়িক বিধিনিষেধ ও ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় ঢাকা থেকে ছাড়ার অপেক্ষায় থাকা সৌদিগামী ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

বুধবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বার্তায় জানানো হয়, এ পরিস্থিতির কারণে এ পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ৮৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে, যার ফলে ভোগান্তিতে পড়েছেন ১৩ হাজার ৪৯০ জন প্রবাসী ও সাধারণ যাত্রী।

বেবিচক জানায়, এই ৮৬টি ফ্লাইটের মধ্যে সরাসরি চালিত ফ্লাইট ছিল ৩৬টি এবং ট্রানজিট ফ্লাইট ছিল ৫০টি। সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে সরাসরি যাতায়াতকারী এয়ারলাইনসগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ৭টি ও সৌদিয়া এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়।

মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী দেশের বিমানবন্দর হয়ে যেসব ট্রানজিট ফ্লাইট সৌদি আরবে যাত্রী পরিবহন করে, সেগুলোর ওপরও বড় প্রভাব পড়েছে। বিঘ্নিত ৫০টি ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি, এমিরেটস এয়ারলাইনসের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, সালাম এয়ারের ৪টি ও ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে।

সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

হোটেল-বারে অনিয়ম, ঢাকায় ৬৯০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৫

যুক্তরাষ্ট্রে ইউনূসকে ফ্যাসিস্টদের হেনস্তা

নগর জনস্বাস্থ্য সুরক্ষা প্রকল্পে ‘বিশেষজ্ঞ’ সাবেক আমলারা

কলড্রপে নাকাল মোবাইল গ্রাহক, পাঁচ বছরে ৬৬ হাজারের বেশি অভিযোগ

সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানিতে মানের নিশ্চয়তা জরুরি

ডাউন সিন্ড্রোম ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টির আহ্বান বিশিষ্টজনদের

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময়সীমা বৃদ্ধি

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

বিএনপি নেতা সালাহ উদ্দিনের ইন্তেকালে জামায়াত এমপির শোক