হোম > জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

আতিকুর রহমান নগরী

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। ছবি: আমার দেশ

সাভারের জাতীয় স্মৃতিসৌধে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জনিয়েছেন। ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের। মঙ্গলবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় করছেন জাতীয় স্মৃতিসৌধে।

রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধ সাধারণের জন্য খুলে দেওয়া।

এরপর বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতারা, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এদের হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসছেন শ্রদ্ধা ও ফুলের পুষ্পস্তবক অর্পণ করে বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে। এতে ফুলে ফুলে ভরে উঠেছে বীর শহীদদের বেদী।

এর আগে, সকাল ৬টা ৩৩ মিনিটে দিনের প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ ও তাদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এরপর সকাল ৬টা ৫৭ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে। বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, মুক্তিযোদ্ধা, কূটনীতিকসহ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ জাতি বিজয় দিবস পালন করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

নির্বাচন প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সরকার

সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি

ভোটকেন্দ্রে ২৫৭০০ বডি ওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে: প্রেস সচিব

শিক্ষা আইন ২০২৬: জাতীয় ঐকমত্য ছাড়া গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন সমীচীন নয়

ভোট পারফেক্ট করাই এখন বড় চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

কাল থেকে ২৯৯ সংসদীয় আসনে একযোগে ব্যালটসহ নির্বাচনি সামগ্রী বিতরণ শুরু

পুলিশ সাংবাদিক পেটানোর কর্মসূচিতে নেমেছিল

ইশারা ভাষা করুণা নয়, অধিকার—রাষ্ট্রই তা নিশ্চিত করবে: উপদেষ্টা শারমীন

গাজীপুরে ব্যালট বিতরণ রোববার

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান