হোম > জাতীয়

হাম ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২২৪ জন।

গতকাল রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রোববার (২৪ মে) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশের হাম-সংক্রান্ত পরিস্থিতির বিষয়ে প্রতিবেদনে জানানো হয়, এ সময়ে নিশ্চিত হামে একজন ও সন্দেহজনক হাম রোগে ১৬ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৮৭ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৪৫৮।

এছাড়া, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে আট হাজার ৭১৯ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৬৪ হাজার ৯৪০।

এ সময় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫১ হাজার ৫৮৫ জনকে এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৭ হাজার ৬১৯ জন।

বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৫১ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া, বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মৃত্যুবরণ করেছে।

সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি ১৮০ জনের মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। এরপর ৮২ জন মারা গেছে রাজশাহীতে।

সেই সঙ্গে সিলেটে ৫৩, চট্টগ্রামে ৪৪, ময়মনসিংহে ৩৮, বরিশালে ৩৪, খুলনায় ২১ ও রংপুরে ছয়জন প্রাণ হারিয়েছে।

ঝড়ের কবলে পড়ে চায়না সাউদার্ন কলকাতায় ও বিমান চট্টগ্রামে ফিরল

শাপলা গণহত্যা নিয়ে খালেদ সাইফুল্লাহর বক্তব্যে শাপলা স্মৃতি সংসদের নিন্দা

ফ্যাসিবাদের দোসররা এখনো আমাদের পেছনে লেগে আছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেল ভাড়ায় ছাড়

লুণ্ঠিত অধিকার ফেরাচ্ছে সরকার, দৃশ্যমান পরিবর্তন

সেনা কর্মকর্তাদের বিচার প্রশ্নবিদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম

তারেক রহমানের দূরদর্শী ও জনবান্ধব নেতৃত্ব জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেছে

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে যুক্ত হলো বিশেষ কোচ

ঈদযাত্রায় নারীদের জন্য থাকছে রেলের আলাদা কোচ