হোম > জাতীয়

শহিদুল আলমের জন্য প্রেস সচিবের দুঃখ প্রকাশ

আতিকুর রহমান নগরী

বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরাইলি সেনাদের হাতে আটক হওয়ায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

শফিকুল আলম লেখেন, শহিদুল আলম যে নৌবহরে ছিলেন, ইসরাইলি বাহিনী তা আটক করেছে। শহিদুল জানিয়েছেন, তারা এখন ‘ইসরাইলি দখলদার বাহিনীর হাতে অপহৃত’ অবস্থায় আছেন।

তিনি লেখেন, হাসিনা সরকারের আমলে কারাবন্দি অবস্থায় যে অসাধারণ সাহস ও দৃঢ়তা শহিদুল দেখিয়েছিলেন, সেই মানসিক শক্তিই এবারও তাঁকে এই দুঃসময় পার হতে সহায়তা করবে।

প্রেস সচিব আরও লেখেন, শহিদুল আলমের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন, তবে একই সঙ্গে আমাদের দৃষ্টি রাখতে হবে গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও গণহত্যার প্রতিও। এটি কেবল এক মানবিক বিপর্যয় নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক নৈতিক পরীক্ষাও।

শহিদুল আলমসহ নৌবহরের সব যাত্রীর অবিলম্বে মুক্তির দাবি জানান প্রেস সচিব। তার ভাষায়, ‘শহিদুল বাংলাদেশের অবিচল মানবিক চেতনার উজ্জ্বল প্রতীক।’

সবশেষে তিনি শহিদুল ও তার সঙ্গীদের রক্ষায় সৃষ্টিকর্তার কাছেও প্রার্থনা করেন।

ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

সেন্টমার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল থাকছে

খাল খননের মাধ্যমে কৃষকদের সেচ ব্যবস্থার উন্নয়ন হবে: সংস্কৃতিমন্ত্রী

অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

দলীয় প্রতীক না থাকায় স্থানীয় নির্বাচন মনে রাখার মতো হবে: এ্যানি

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু

স্থিতিশীলতা নষ্ট করলে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় কঠোর বিল্ডিং কোড বাস্তবায়নের তাগিদ

একটি জাতীয় দিবসের তারিখ পরিবর্তন

বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ সংস্কার, অর্থনীতি ও আওয়ামী লীগের ভবিষ্যৎ