হোম > জাতীয়

অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ রাজউক চেয়ারম্যানের

মতিঝিলে হচ্ছে জলাধার-পার্ক-খেলার মাঠ

স্টাফ রিপোর্টার

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন মতিঝিল এলাকায় জলাধার, পার্ক ও শিশুদের খেলার মাঠসহ বিভিন্ন সেবামূলক স্থাপনা নির্মাণ শীর্ষক প্রকল্প গড়ে তোলার লক্ষ্যে অধিগ্রহণকৃত জায়গা পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম।

বুধবার রাজউকের অধিগ্রহণকৃত জায়গা দখল করে নির্মিত বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনা পরিদর্শন করে তা অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রায় ১১ একর জায়গা নিয়ে রাজউক এবং গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন মতিঝিল এলাকায় জলাধার, পার্ক ও শিশুদের খেলার মাঠসহ বিভিন্ন সেবামূলক স্থাপনা নির্মাণের লক্ষ্যে রাজধানীর মতিঝিল এলাকায় জমি অধিগ্রহণ করে রাজউক।

কিন্তু প্রকল্প এলাকার অধিকাংশ জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা যার মধ্যে রয়েছে সরকারি বেশ কিছু ভবন। পার্ক নির্মাণের নিমিত্তে জায়গা দখলমুক্ত করার আগে রাজউক চেয়ারম্যান গতকাল অবৈধ স্থাপনাসমূহ ঘুরে দেখেন।

অধিগ্রহণকৃত জায়গার বড় অংশ দখল করে গড়ে উঠেছে বেশ কিছু গাড়ির গ্যারেজ। যা একই সঙ্গে পরিবেশ দূষণেরও কারণ হয়ে উঠেছে। গ্যারেজগুলো পরিদর্শন করে রাজউক চেয়ারম্যান সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে তা উচ্ছেদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরপর রাজউক চেয়ারম্যান মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয় পরিদর্শন করেন রাজউকের জায়গায় নির্মিত এ কার্যালয় অন্যত্র প্রতিস্থাপিত করতে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

এরপর তিনি রাজউক এর অধিগ্রহণকৃত জায়গা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য নিষ্কাশনের জন্য ব্যবহার বন্ধেরও নির্দেশনা প্রদান করেন। রাজউক চেয়ারম্যান ওই স্থানে অবস্থিত একটি পুলিশ ব্যারাক ঘুরে দেখেন এবং তা অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

রাজউক চেয়ারম্যান বলেন, ‘মতিঝিল এলাকায় এত বড় জায়গা নিয়ে প্রস্তাবিত পার্কটি গড়ে তুলতে পারলে তা সমগ্র ঢাকাবাসীর জন্য একটি স্বস্তির জায়গা হয়ে উঠবে। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি তা পরিবেশ দূষণ কমাতে এবং দর্শনার্থীসহ নিয়মিত ভ্রমণকারীদের জন্যও একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন, রাজউক সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহা. হারুন-অর-রশীদ, প্রধান নগর স্থপতি মোশতাক আহমেদ, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, প্রকল্প পরিচালকসহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের