হোম > জাতীয়

প্রায় এক লাখ শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি আজ

আবেদনের সুযোগ পাচ্ছেন না ৩৫ ঊর্ধ্বরা

ঢাবি সংবাদদাতা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আজ সোমবার প্রকাশ হবে। ৯০ হাজারের বেশি পদের ‍বিপরীতে এই গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমাদের মোট শূন্যপদের সংখ্যা এক লাখ এক হাজারের মতো। তবে অনেক প্রতিষ্ঠানের প্রধান নন-এমপিও এবং অতিরিক্ত চাহিদা দিয়েছেন। এগুলো বাদ দেওয়া হয়েছে। সে হিসাবে ৯০ হাজারের বেশি পদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এদিকে ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হলেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন না ৩৫ ঊর্ধ্ব নিবন্ধনধারীরা। সনদের মেয়াদ তিন বছরের বেশি হলে ওই নিবন্ধনধারীও আবেদন করতে পারবেন না।

এ বিষয়ে এনটিআরসিএর সচিব এএমএম রিজওয়ানুল হক বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় ৩৫ ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। এমপিও নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই আমাদের।

এদিকে সম্প্রতি প্রকাশিত ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনুত্তীর্ণরা পাসের দাবিতে এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা ফল পুনর্মূল্যায়নের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে নূরে আলম সিদ্দিকী বলেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিধিমালা অনুযায়ী ফল পুনঃনিরীক্ষণের সুযোগ নেই। আমরা তাদের স্মারকলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠিয়ে দিয়েছি।

গত ৪ জুন ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ৬০ হাজার ৫২১ জন প্রার্থী।

নির্বাচনি ব্যয়ের হিসাব না দিলে ২-৭ বছরের জেল

প্রতিকূলতা সত্ত্বেও দেশের অর্থনীতি স্থিতিশীল: অর্থ উপদেষ্টা

বাংলাদেশি পণ্যের ওপর আরো শুল্ক কমালো যুক্তরাষ্ট্র, চুক্তি স্বাক্ষর

বিভ্রান্তিকর ফতোয়া প্রত্যাখ্যান করে শান্তিপূর্ণভাবে ভোট দিন

সরকারের ৯০ শতাংশ লক্ষ্য অর্জিত, তেমন ব্যর্থতা নেই

তিন কারণে জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ

উপদেষ্টাদের সম্পদের বিবরণী এক-দুই দিনের মধ্যে প্রকাশ

ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষক

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে

ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা