হোম > জাতীয়

শহীদ শাহরিয়ার শুভ’র কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ শাহরিয়ার শুভ’র কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার শংকর চন্দ্র গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শুভ’র কবর জিয়ারত করেন তিনি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শহীদ শাহরিয়ার শুভ’র বাবা আবু সাইদ, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনসহ শহীদ পরিবারের সদস্যদের নিয়ে কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপদেষ্টা।

এ সময় তিনি শুভ’র পিতা আবু সাইদের সঙ্গে কথা বলে এবং পরিবারের খোঁজখবর নেন। শহীদ পরিবারের জন্য সরকার ঘোষিত সহায়তা দ্রুত প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

গত বছর ১৯ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ হন শাহরিয়ার শুভ। পরে ২৩ জুলাই নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাৎ বরণ করেন তিনি।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের