হোম > জাতীয়

কাদিয়ানী, হিযবুত তাওহীদ ও ইসকন নিষিদ্ধের দাবি খতমে নবুওয়তের

স্টাফ রিপোর্টার

দেশে ইসলামি মূল্যবোধ সংরক্ষণ, মুসলমানদের ধর্মীয় অধিকার নিশ্চিতকরণ এবং ইসলামবিরোধী কর্মকাণ্ড বন্ধে সরকারের প্রতি ১১ দফা দাবি জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশের মানুষের ঈমান, আকীদা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে সরকারকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

বিবৃতিতে তিনি দাবি করেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং মুসলিম জনগোষ্ঠীর ঈমান-আকিদা সংরক্ষণের স্বার্থে সরকারের কাছে একগুচ্ছ দাবি উপস্থাপন করা হয়েছে।

সংগঠনটির উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে— আহমদিয়া মুসলিম জামাতকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, কাদিয়ানী সম্প্রদায়ের প্রচার-প্রকাশনা বন্ধ, হিযবুত তাওহীদসহ ‘ভ্রান্ত’ সংগঠন এবং ইসকনসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা।

এছাড়া ইসলাম ধর্ম, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং কুরআন-সুন্নাহ অবমাননার অভিযোগে সর্বোচ্চ শাস্তির বিধান প্রণয়ন, ইসলামবিরোধী প্রচারণা বন্ধ, ইসলামি মূল্যবোধবিরোধী সংস্কৃতির বিস্তার রোধ, ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করা, কুরআন-সুন্নাহবিরোধী আইন বাতিল, ভাস্কর্য নির্মাণ বন্ধ, মসজিদ-মাদরাসার নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং ওয়াজ মাহফিলে প্রশাসনিক বাধা অপসারণের দাবিও জানানো হয়।

বিবৃতিতে নাটক, সিনেমা ও গণমাধ্যমে দাড়ি-টুপি, হিজাব কিংবা ধর্মীয় পোশাককে নেতিবাচক বা ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপনের বিরোধিতা করা হয়। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ধর্মান্তকরণ কার্যক্রমের অভিযোগ তুলে সংশ্লিষ্ট এনজিও ও খ্রিস্টান মিশনারিদের কর্মকাণ্ড তদন্ত ও বন্ধের আহ্বান জানানো হয়।

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, “এসব দাবি দেশের কোটি কোটি মুসলমানের হৃদয়ের দাবি।” তিনি আরও বলেন, সরকার যদি এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে দেশের উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ জনগণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

তবে বিবৃতিতে উত্থাপিত বিভিন্ন অভিযোগ, দাবি এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিষয়ে কোনো স্বাধীন যাচাই বা সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর কিংবা অভিযুক্ত সংগঠনগুলোর বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

ঢাকা বিমানবন্দরে প্রায় ৬০০ গ্রাম স্বর্ণালংকারসহ ৬ জন আটক

দাড়ি রেখে প্রশংসিত সেনাপ্রধান জেনারেল ওয়াকার

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকারমন্ত্রীর

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ও চীনের উপ-তথ্যমন্ত্রী

সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেল ৭০ শিক্ষার্থী

ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

হিন্দি-উর্দুতে ডিপ্লোমা আছে, আরবি-ফার্সি কুছ কুছ জানি

বিরোধীদলীয় নেতা হিসেবে নয়, জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছেন

মাসুদ কামালের মন্তব্যে চিকিৎসক সংগঠনগুলোর নিন্দা, ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা