হোম > জাতীয়

বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

স্টাফ রিপোর্টার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবির ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৫’ এর উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার বিজিবি মহাপরিচালক পিলখানাস্থ বিজিবি সদর দপ্তররে বকুলতলা প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপন করে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে বিজিবি মহাপরিচালক বলেন, আমরা আজকে একটি মহৎ উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি। ঠিক এক বছর আগে জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি সময় এসেছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, দেশকে গড়ার। সেই লক্ষ্যে দেশের বিভিন্ন বাহিনী ও সর্বস্তরের জনসাধারণ দেশকে নতুনভাবে গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বক্তব্যে বিজিবি মহাপরিচালক জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এবারের প্রতিপাদ্য “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”। এই প্রতিপাদ্যকে তুলে ধরে বিজিবি মহাপরিচালক সদর দপ্তরসহ সারা দেশে বিজিবির সকল স্থাপনায় পরিকল্পনামাফিক সঠিক স্থানে গাছ লাগানোর পরামর্শ দেন এবং সেগুলোর সঠিক যত্ন ও পরিচর্যার মাধ্যমে এ কর্মসূচি সফল করার আহবান জানান।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের