হোম > জাতীয়

ভাসানচর থেকে পালানোর চেষ্টা, ৯ রোহিঙ্গা আটক

বিশেষ প্রতিনিধি

ভাসানচর থেকে পালানোর চেষ্টা, ৯ রোহিঙ্গা আটক। ছবি: সংগৃহীত

নোয়াখালীর ভাসানচরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশের যৌথ তৎপরতায় স্পিডবোটে করে পালানোর চেষ্টাকালে তিন পরিবারের মোট ৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেল প্রায় ৪টার দিকে ভাসানচরের ১১২ নম্বর ডিউটি পোস্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দায়িত্বরত আনসার সদস্যরা স্পিডবোটে কয়েকজন রোহিঙ্গার সন্দেহজনক চলাচল লক্ষ্য করলে তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যদের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করেন। অভিযানে তিন পরিবারের মোট ৯ জন রোহিঙ্গাকে তাদের সঙ্গে থাকা বিভিন্ন মালামালসহ হাতেনাতে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন সদস্য সিপাহি মো. আবদুর রহমান এবং পুলিশের নায়েক মো. আজমুল ও কনস্টেবল মো. আবু বকর। পরে আটক ব্যক্তিদের প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পুনরায় ভাসানচরে ফিরিয়ে নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভাসানচরের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও পুলিশ সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। তাদের সমন্বিত তৎপরতার ফলে পালিয়ে যাওয়ার এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কি কোনো প্রভাব পড়বে

সৌদিতে হামলায় দুই বাংলাদেশি আহত, নিন্দা ঢাকার

বাংলাদেশ থেকে ফ্রান্স—আবু সাঈদ এখন বিশ্বজুড়ে

দুই ঘণ্টা কমল শপিংমল-দোকানপাট খোলা রাখার সময়

১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

মেহেদী হাসানের পাশে দাঁড়িয়েছিল আস-সুন্নাহ, এর পরের গল্প অসাধারণ

ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে নিরাপত্তাপ্রহরীর লাশ উদ্ধার, আটক ২

পুলিশের ৫৮৩০ যানবাহন কিনতে ৬৬০৮ কোটি টাকার প্রস্তাব

সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে