হোম > জাতীয়

ইসরাইলের বিমান হামলায় লেবাননে বাংলাদেশি নিহত

স্টাফ রিপোর্টার

লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলের বোমা হামলায় দিপালী নামে এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। শুক্রবার লেবাননের বাংলাদেশ দূতাবাস জানায়, বুধবার বৈরুত এর হামরা এলাকায় তার কফিলের পরিবারের সাথে অবস্থানকালে ইসরাইলের ভয়াবহ (এয়ার স্ট্রাইক) হামলায় নিহত হয়েছেন তিনি। নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে।

দূতাবাস জানায়, দিপালীর লাশ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস, বৈরুত রেমিট্যান্স যোদ্ধা দিপালী'র মৃত্যতে গভীর শোক প্রকাশ করছেন। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এছাড়া দূতাবাসের তথ্যানুযায়ী, একই আক্রমণে দিপালীর কফিল ও তার পরিবারের একাধিক সদস্য মারা গেছেন। কফিলের একজন পরিচিত প্রতিবেশীর বরাতে এই সব তথ্য জানা গেছে।

চুপ্পুকে কি দূরে সরিয়ে দিচ্ছে বিএনপি সরকার

মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে রণাঙ্গনে বুক চিতিয়ে লড়াই করেছিলেন জিয়াউর রহমান

রাষ্ট্রপতি জিয়াকে হত্যার পর জেনারেল মঞ্জুর প্রাণ বাঁচাতে যা করেছিলেন

জিয়াউর রহমানকে হত্যার সময় কেমন ছিল চট্টগ্রামের পরিস্থিতি

সোমবার খুলছে অফিস, ছুটির বাইরে ছিলেন যারা

হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু

শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে

আদ-দ্বীনে শিশু মৃত্যুর তদন্ত প্রতিবেদন ৩ জুন

ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ