হোম > জাতীয়

প্রশাসনকে কঠোর হস্তে চাঁদাবাজ দমনের নির্দেশ গণপূর্ত প্রতিমন্ত্রীর

উপজেলা প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)

রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারদর সহনীয় পর্যায়ে রাখতে প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন। তিনি বলেন, কোনো অসাধু চক্র যেন কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের কষ্ট বাড়াতে না পারে—সেজন্য মাঠ প্রশাসনকে সক্রিয় থাকতে হবে। কোনো ধরনের চাঁদাবাজ যেনো না হয়— সেদিকে প্রশাসনকে কঠোর হস্তে দমন করার জন্য নির্দেশনা দেন তিনি।

তিনি আরও জানান, পিরোজপুর জেলার সাতটি উপজেলায় অবকাঠামোগত উন্নয়ন, সড়ক সংস্কার, সরকারি ভবন নির্মাণ ও নদীভাঙন প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে প্রতিটি উপজেলায় দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করা হবে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

শুক্রবার সকাল ১০টায় পিরোজপুর সার্কিট হাউসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার তদারকি এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন- পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ মনজুর আহাম্মেদ সিদ্দিকী, জেলা প্রশাসক আবু সাঈদ, পিরোজপুর জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম খান ও সাবেক সভাপতি অধ্যাপক আলমগীর হোসেনসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সভায় জেলা প্রশাসক বাজার মনিটরিং জোরদার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আশ্বাস দেন। পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানান।

আগামীকাল মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

বিচার বিভাগের বাজেট বাড়ানোর দাবি, সমর্থনে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি

শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন

শিক্ষার্থীদের স্বার্থে ১০ শতাংশ কর প্রত্যাহার দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির

ইবতেদায়ী শিক্ষকদের কষ্টের কথা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরলেন এমপি এজাজ

ফের বৃষ্টি কমে বাড়বে ভ্যাপসা গরম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি স্কুল অংশগ্রহণ করেছে

পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল চালু হচ্ছে আগস্টে

উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা, বিপৎসীমার কাছাকাছি নদীর পানি