হোম > জাতীয়

বিআইটির আদলে কমিশন গঠনের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি

স্টাফ রিপোর্টার

ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের দাবির মুখে পড়ে কলেজগুলোর শিক্ষা মান, শিক্ষাদান পদ্ধতি ও পরিচালনা সংক্রান্ত সমস্যার সমাধান এবং আধুনিকায়নের লক্ষ্যে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গত ১০ আগস্ট ২০২৫ দুপুর ১ টা থেকে দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা বিআইটির (বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি) আদলে স্বতন্ত্র কমিশন গঠনের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করে। এতে অংশগ্রহণ করে ১৫ জন শিক্ষার্থী।

এরপর আমরণ অনশন তিনদিন হতে চললেও সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এসময় সকল শিক্ষার্থীকেই এক বা একাধিকবার ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে হয়েছে। ফলে, আন্দোলনরত শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে রাখে।

অপরদিকে জুলাই ঐক্যসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলো অনশনরত শিক্ষার্থীদের সাথে দেখা করে সংহতি জানান।

চাপের মুখে পড়ে শিক্ষার্থীদের ৮ সদস্যের প্রতিনিধি দলের সাথে গত ১৩ আগস্ট ২০২৫ বৈঠক করে সরকারের প্রতিনিধি ও কলেজগুলোর প্রধান শিক্ষক। বৈঠকটিতে শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাই ও কলেজগুলোর মানোন্নয়নে ২৪ ঘণ্টার মধ্যে কমিটি প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত মেনে নিয়ে ৭৬ ঘণ্টা পর আমরণ অনশনরত শিক্ষার্থীরা অনশন ভাঙেন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি থেকে সরে আসেন অন্য শিক্ষার্থীরা।

সিদ্ধান্ত মোতাবেক আজ ১৪ আগস্ট (বৃহস্পতিবার) গঠন করা হয় ৫ সদস্য বিশিষ্ট কমিটি। গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. সাইদুর রহমান।

সদস্য হিসেবে রয়েছেন প্রাক্তন অধ্যাপক ড. এম. রেজওয়ান খান (ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি), অধ্যাপক ড. এ কে এম মাসুদ (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়), ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন এবং অধ্যাপক ড. মো. বাশির উদ্দিন।

কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে -ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর শিক্ষা মান উন্নয়ন, অবকাঠামো সংস্কার, শিক্ষার্থীদের চিকিৎসা, ক্রীড়া ও বিনোদন সুবিধা বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার সুযোগ বৃদ্ধি, এবং বিআইটি আদলে স্বতন্ত্র কমিশন গঠনের দাবির যৌক্তিকতা যাচাই।

আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৫ সালের মধ্যে কমিটিকে তাদের প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়।

ন্যায়বিচার প্রতিষ্ঠায় শক্তিশালী তদন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের

ফ্যামিলি কার্ডধারী পরিবার পাবে ২৫০০ টাকা

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে: ত্রাণমন্ত্রী

পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল

প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দুই প্রশাসকের

দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি

তিস্তা প্রকল্পে সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীন

ফ্যামিলি কার্ড নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সতর্কতা

বন্ধ শ্রমবাজার চালু করা সরকারের অগ্রাধিকার