হোম > জাতীয়

হোয়াটসঅ্যাপে সাইবার অপরাধের অভিযোগ নেবে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত।

সন্ত্রাস ও সহিংসতা সম্বলিত সোশ্যাল মিডিয়া পোস্ট এর বিষয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে এবং ইমেইলে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি।

শনিবার সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হোয়াটসঅ্যাপ এবং ইমেইলে প্রাপ্ত অভিযোগগুলো প্রাথমিক যাচাই-বাছাই করে বিটিআরসি'র মাধ্যমে প্ল্যাটফর্মগুলোতে রিপোর্ট করবে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোশ্যাল মিডিয়াকে সহিংসতা কিংবা ভায়োলেন্স তৈরির হাতিয়ার হিসাবে ব্যবহার করা থেকে বিরত রাখতে এবং নাগরিকদের সচেতন করতেই এই উদ্যোগ নিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি।

এসব বিষয়ে রিপোর্ট করতে হোয়াটসঅ্যাপ নম্বর: 01308332592 এবং একটি মেইল অ্যাড্রেস: notify@ncsa.gov.bd বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির