হোম > জাতীয়

সুশীল কান্না আজ আর নেই: ফারকী

বিশেষ প্রতিনিধি

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, সুশীল কান্না আজ আর নেই। মঙ্গলবার অপর এক স্ট্যাটাসে তিনি বলেন, আজকে যদি একটা সরকার থাকতো, আমাদের এলিটদের কি এই রকম অসহায় লাগতো? বাবু সুশীল প্রিয় দত্ত আর সুশীল খানের আড্ডাটা আজ আর নেই!

মোস্তফা সরয়ার ফারুকী লেখেন,

আজকে যদি একটা সরকার থাকতো দেশে 🙃

আজকে যদি একটা সরকার থাকতো, না হয় প্রভুদের খুশী করার জন্য দশটা বিডিআর ঘটাতো, শাপলা ঘটাতো, আয়নাঘর বানাতো, জুলাইয়ের মতো গণহত্যা করতো, কিন্তু তবুওতো একটু তৃপ্তি নিয়ে বলতে পারতাম, যাক বাবা আমাদের লিবারালিজমটাতো বেঁচে থাকলো, বিএনপি বা অন্য কাউকে তো ক্ষমতায় দেখতে হলো না।

Farooki

আজকে যদি সেই সরকারটা থাকতো আমরা একটু গিয়ে খোশগল্প করতে পারতাম। স্মৃতিচারণ করতে পারতাম ওয়ান ইলেভেনের। কি সুন্দর আমরা তারেক রহমানকে বিদেশ পাঠিয়ে দিয়ে বিএনপিকে হাত পা বেঁধে নির্বাচনের পুকুরে নিক্ষেপ করেছিলাম। কি সুন্দর আমরা প্রেসক্রিপশন মতো সেই সরকারটাকে ক্ষমতায় বসিয়েছিলাম। আজকে শুনি গণহত্যার দায়ে সেই প্রিয় দলটা নাকি নির্বাচনই করতে পারবে না!!!

আজকে যদি একটা সরকার থাকতো, আমাদের এলিটদের কি এই রকম অসহায় লাগতো? বাবু সুশীল প্রিয় দত্ত আর সুশীল খানের আড্ডাটা আজ আর নেই!

আজকে যদি স্রেফ একটা সরকার থাকতো!

বৈষম্যমুক্ত করতে অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়ে যা বললেন স্পিকার

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান

ঢাকায় একটি কোম্পানির মাধ্যমে প্রতিটি রুটে গণপরিবহন পরিচালনা করা হবে: সড়কমন্ত্রী

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

ভবিষ্যৎ মহামারি ও সংক্রামক প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে সরকার

দেশীয় ফলের বিলুপ্ত প্রজাতি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি

রিজার্ভ চুরিতে জড়িত আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করবে সরকার

ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার