হোম > জাতীয়

বিইউপি ছাত্রীকে ধর্ষণ: প্রধান আসামি সোহেল তিন দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক ছাত্রীকে ধর্ষণ অভিযোগে করা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি সোহেল রোজারিওর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম মহিউদ্দিনের আদালত এ আদেশ দেন।

এর আগে গতকাল আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার উপপরিদর্শক মো. আ. ওয়াহাব। শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। তবে এদিন আদালতে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিল না।

এর আগে, রোববার এই মামলার অপর আসামি মিঠু বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্রী সাভারে এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানোর পর বাসায় ফেরেন। কিন্তু এসে দেখেন বাসা তালাবদ্ধ। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, তার মা বাসায় তালা দিয়ে পাশের এক চা দোকানির কাছে চাবি রেখে গেছেন। পরে তিনি দোকান থেকে চাবি নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন।

ফেরার পথে সোহেল রোজারিও ও অন্য দুই আসামি ওই তরুণীকে অনুসরণ করতে থাকেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে নিজের বাসায় নিয়ে ধর্ষণ করেন সোহেল। এ ঘটনায় সহযোগিতা করেন অন্য দুই আসামি। ধর্ষণের পর সোহেল ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেন।

এই ঘটনায় গত ১৬ অক্টোবর রাতে ভুক্তভোগী ছাত্রী তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার থানায় মামলাটি করেন। এ মামলায় সাভারের সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও ও মিঠু বিশ্বাসকে আসামি করা হয়।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের