হোম > জাতীয়

সরকার সংস্কারের চেষ্টা করলেও অনেকে তা গ্রহণ করতে চায় না: জুলাই ঐক্য

স্টাফ রিপোর্টার

সংস্কার কার্যক্রম অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েছে দাঁড়িয়েছে উল্লেখ করে জুলাই ঐক্য বলেছে, আমরা দেখতে পারছি— সরকার সংস্কারের চেষ্টা করলেও নানা কারণে অনেকেই এই সংস্কার গ্রহণ করতে চাচ্ছে না।

শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছে গণঅভ্যুত্থানের ঐক্যবদ্ধ প্লাটফর্মটি।

সচিবালয়ে অস্থিরতা ও চলমান পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির দ্বন্দ্বে দেশব্যাপি চরম গ্রাহক ভোগান্তি নিয়ে করা এ সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা দেখছি সচিবালয়ে কীভাবে কাজ বন্ধকরে বিশৃঙ্খলা তৈরি করেছে একটি বিশেষ মহল। আমরা গত ২০ মে ৪৪ আমলার তালিকা প্রকাশ করেছিলাম। বলেছিলাম তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে কিন্তু এখনও দৃশ্যমান কিছু দেখছি না।

জুলাই ঐক্য বলেছে, গত কয়েকদিন যাবৎ কেন্দ্রীয় শহীদ মিনারে ৬-৭ হাজার লোক মানবেতর জীবনযাপন করছে সংস্কারসহ নানা দাবিতে। গণমাধ্যমের সংবাদ থেকে আমরা জানতে পারি শেখ হাসিনা সরকারে সময় থেকেই তারা বিভিন্ন দাবি নিয়ে মাঠে ছিল। শেখ হাসিনা সরকার সে সময় আন্দোলন কারীদের বিএনপি জামায়াত ট্যাগ দিয়ে অনেককে বরখাস্ত করে। শুধু সেখানেই শেখ হাসিনা থেমে যায়নি তাদের বিরুদ্ধে মামলাও করেছিল। অন্তর্বর্তী সরকার আসার পর তারা একই দাবিতে মাঠে নামলে দেখা যায় সেই একই চিত্র ফুটে উঠেছে। আন্দোলনকারীদের এবার ফ্যাসিবাদের দোসর বলে চালিয়ে দেওয়া হচ্ছে।

প্লাটফর্মটি বলেছে, আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ সমতি এবং এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুত সময়ের মধ্যে আপনারা নিজেরা বসে এটি সমাধান করুন। যদি এখানে কোনো সংস্কারের প্রয়োজন হয় তাহলে সংস্কার করুন।

ঈদুল আযহার বাকি আছে ৬ দিন উল্লেখ করে জুলাই ঐক বলেছে, দ্রুত সময়ের মধ্যে এটি সমাধান না হলে জুলাইয়ের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে তা প্রশ্নবিদ্ধ হবে। যেহেতু পুরো বিষয়গুলো রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠন অবগত তাই সম্ভব হলে সকলের সমন্বয়ে একটি নিরপেক্ষ কমিটি গঠন করে দ্রুত এটির ফয়সালা করার অনুরোধ করছি।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত