হোম > জাতীয়

বাংলা একাডেমির পুরস্কার ঘোষণা, যারা পাচ্ছেন

আতিকুর রহমান নগরী

বাংলা একাডেমি পরিচালিত চলতি বছরের ৮টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আগামী ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ৮টি সাহিত্য ও বিজ্ঞান পুরস্কার প্রদান করা হবে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে বাংলা একাডেমি।

পুরস্কারপ্রাপ্তরা হলেন 

অধ্যাপক মনসুর মুসা ভাষাভিত্তিক গবেষণার জন্য পাচ্ছেন প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২৫। এর অর্থমূল্য এক লাখ টাকা।

খসরু চৌধুরী, প্রকৃতি ও বিজ্ঞান চর্চায় সামগ্রিক অবদানের জন্য পাচ্ছেন মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার ২০২৫ যার অর্থমূল্য এক লাখ টাকা। 

সানাউল হক খান, বাংলা কবিতায় সামগ্রিক অবদানের জন্য পাচ্ছেন মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০২৫। এর মূল্য এক লাখ টাকা। 

সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন হাফিজ রশিদ খান, বিভিন্ন নৃ-গোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ক গবেষণার জন্য তাকে এই পুরষ্কার দেয়া হচ্ছে। এর অর্থমূল্য এক লাখ টাকা।

অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ নাট্যজন পুরস্কার ২০২৫ পাবেন তারিক আনাম খান। অভিনয়, নাট্য-নির্দেশনা ও সংগঠক হিসেবে সামগ্রিক অবদানের জন্য তাকে এ পুরষ্কার দেয়া হচ্ছে যার অর্থমূল্য এক লাখ টাকা। 

শিবব্রত বর্মন, অনুবাদ সাহিত্যে অনন্য অবদানের জন্য পাচ্ছেন আবু রুশ্দ সাহিত্য পুরস্কার ২০২৫। এই পুরষ্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার ২০২৫ পাবনে সফিক ইসলাম। গণিতের রাজ্যে আনন্দভ্রমণ গ্রন্থের জন্য তাকে এ পুরষ্কার দেয়া হচ্ছে যার অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা।

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন দুইজন।  সুব্রত বড়ুয়া, কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য দুই লাখ টাকা অর্থমূল্যের পুরষ্কার এবং আনিসুর রহমান, অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৪ সালে প্রকাশিত সিসিফাস শ্রম গল্পগ্রন্থের জন্য পাবেন এক লাখ টাকা মূল্যের পুরষ্কার।

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ