হোম > জাতীয়

নির্বাচনে নাশকতা ঠেকাতে তৎপর র‍্যাব

স্টাফ রিপোর্টার

নির্বাচনকে বানচাল করতে সরকার বিরোধীরা ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি একেএম শহিদুল রহমান।

তিনি বলেন, এসব ষড়যন্ত্র মোকাবিলায় র‍্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীতে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

র‍্যাব ডিজি একেএম শহিদুর রহমান জানান, পুলিশের লুট হওয়া প্রায় ১ হাজার ৩৫৭টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। তবে ইতোমধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ উদ্ধার হয়েছে। গত মাসেও তিনটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি, বাকি অস্ত্রগুলোও উদ্ধার করতে সক্ষম হবো।”

এসব অস্ত্র বাইরে থাকাটা নিরাপত্তা ঝুঁকি উল্লেখ করে তিনি বলেন, লুট হওয়া অস্ত্র বিভিন্ন শ্রেনীর অপরাধের কাছে থাকতে পারে। এসব অস্ত্র যতদিন বাইরে থাকবে, ততদিন বিষয়টি আমাদের জন্য একটি চ্যালেঞ্জিং। আমরা আশাকরি জাতীয় নির্বাচনের আগে এসব অস্ত্র উদ্ধার করতে সক্ষম হবো।

পাহাড়ে সাম্প্রতিক অশান্তির বিষয়ে তিনি বলেন, “খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে অশান্ত পরিস্থিতি তৈরি করা হয়। যদিও দ্রুত আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপরও পরিস্থিতিকে বড় আকার দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর পেছনে ইন্ধন আছে কি না, তা তদন্ত করা হচ্ছে। বিদেশি কোনো অপশক্তির সংশ্লিষ্টতা আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

র‍্যাব ডিজি বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে র‍্যাবের বিশেষ প্রস্তুতি চলছে। “অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার অব্যাহত আছে। পাশাপাশি নির্বাচনকালীন দায়িত্ব পালনে র‍্যাব সদস্যদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

নির্বাচনকালীন চ্যালেঞ্জ প্রসঙ্গে র‍্যাব ডিজি বলেন, “প্রতিদিনই আমাদের জন্য চ্যালেঞ্জ থাকে। অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা নিরলস চেষ্টা চালাচ্ছি। গাজীপুরে র‍্যাব সদস্যদের আটকে রাখার ঘটনায় মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রভাবিত করবে না।

তিনি আরও বলেন, আমরা আশাবাদী, যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবো।

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা