হোম > জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার

রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে খিলক্ষেতের ‘লা মেরিডিয়ান’ হোটেলের বিপরীত পাশে রেললাইন এলাকায় ট্রেনের ধাক্কায় তিনি আহত হোন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ রিয়াজুল করিম জানান, খিলক্ষেত রেল স্টেশন সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রেন ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। সিআইডির ক্রাইম সিন ইউনিটের সহায়তায় প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

সচিবালয় স্থানান্তরে জটিলতার শঙ্কা

বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ সরকারের কুলখানি অনুষ্ঠিত

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

এনসিপি থেকে পদত্যাগের কারণ জানালেন সামান্তা শারমিন

পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণ নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের তুলনায় বাংলাদেশিদের বেতন কত

ভারতের বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম নারী ভিপি নাশরাকে সাদিক কায়েমের অভিনন্দন

তাপমাত্রা ও শৈত্যপ্রবাহ নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

প্রযুক্তির সংখ্যা নয়, নাগরিকসেবার মান দিয়ে ডিজিটাল রূপান্তরের সাফল্য মাপতে হবে