হোম > জাতীয়

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

স্টাফ রিপোর্টার

আগামী শুক্র ও শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে। এ জন্য ঢাকা কাস্টমস হাউসের সব শুল্ক দলের অফিস খোলা থাকবে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়, ঢাকা কাস্টমস হাউসের শুল্কায়ন দল এবং তাদের অধিক্ষেত্রের আওতায় এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিট দুর্যোগ-পরবর্তী অন্তর্বর্তী সময়ে আমদানি, রপ্তানি ও ব্যাবসায়িক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে আগামী শুক্র ও শনিবার অফিস খোলা থাকবে।

নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সব কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

জানা যায়, বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ফলে কুরিয়ার সার্ভিস সেবা এবং আমদানি অংশের ব্যাপক ক্ষতি হয়। আমদানিকারকদের বহু পণ্য নষ্ট হয়। স্বাভাবিক আমদানি কার্যক্রম চালু রাখার জন্য এনবিআর শুক্র ও শনিবার ছুটির দিন সত্ত্বেও বিশেষ ব্যবস্থায় পুরো শুল্ক দলকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে।

এর আগে গত ১৮ অক্টোবর দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ (আমদানি কমপ্লেক্স) ভয়াবহ আগুন লাগে। এতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়।

খুলনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় আসকের উদ্বেগ

উষ্ণবৃষ্টির সঙ্গে ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের নথি

মোহাম্মদপুরে ওসি-এসআইকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা

ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

ফ্যাসিজমই আ.লীগের আদর্শ ও মূলনীতি: তথ্য প্রতিমন্ত্রী

প্রাণিসম্পদ খাতের গবেষণায় বরাদ্দ বৃদ্ধির আশ্বাস মন্ত্রীর

শিশুদের মেধা বিকাশে সৃজনশীল উদ্যোগে কারও বাধা বরদাশত করা হবে না