হোম > জাতীয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

আমার দেশ অনলাইন

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এ রোগের উপসর্গ নিয়ে নতুন করে এক হাজার ৩১ শিশু আক্রান্ত হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু না হলেও হামের উপসর্গ নিয়ে সাত শিশুর প্রাণহানি ঘটেছে।

এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৬৪৫ জনে পৌঁছেছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। অর্থাৎ, হাম ও এর উপসর্গ মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৮ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১০৬ জন এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৯২৫ শিশু। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭৮ জন, আর চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৯০৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জন। এর মধ্যে পরীক্ষায় ১২ হাজার ৬৩২ জনের হাম নিশ্চিত হয়েছে। মোট ৮৮ হাজার ৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে ৮৫ হাজার ১২২ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

এমএমআর

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতের অভিনন্দন

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি

আগামীকাল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

শপথ নিলেন দুই প্রতিমন্ত্রী

শপথ নিলেন চার মন্ত্রী

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

তিন সচিব পদে রদবদল

ইলিয়াসের ভিডিওর পর নুরুল হকের স্ট্যাটাসে ‘হা হা’ রিঅ্যাকশনের বন্যা

নতুন রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবনের বাইরে উৎসুক মানুষের ভিড়