হোম > জাতীয়

স্পিকারের সহধর্মিণী সংকটাপন্ন, ভেন্টিলেশনে চিকিৎসাধীন

আমার দেশ অনলাইন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের শারীরিক অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভেন্টিলেশনে আছেন।

শুক্রবার (২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্পিকারের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ সিঙ্গাপুরের ওই হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। আগামীকাল (শনিবার) সকালে মেডিকেল বোর্ডের বৈঠকে তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানানো হবে।

এর আগে দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন মিসেস দিলারা হাফিজ। পরে অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় ঈদুল ফিতরের দিন দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

শায়রুল কবির খান আরো জানান, একই হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তবে তিনি এখন অনেকটাই সুস্থ রয়েছেন। চিকিৎসকের পরামর্শে আগামী কয়েক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে বলে আশা করছেন পরিবারের সদস্যরা।

ঈদযাত্রায় সড়কে নিহত ২৭৪

আমাদের দেশে যে পরিমাণ আইন আছে তা অন্য দেশে নেই

আওয়ামী আমলের মতো পরীক্ষা এদেশে চলবে না: শিক্ষামন্ত্রী

সরকার চেষ্টা করছে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি তেল মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার

জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক আগামীকাল

সবাইকে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

গবেষণার নামে স্বাধীনতার ইতিহাসের অবমূল্যায়ন করা যাবে না: প্রধানমন্ত্রী

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি