হোম > জাতীয়

ইসিতে পঞ্চম দিনের আপিলে ৭৩ প্রার্থীর মনোনয়ন বৈধ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। এ নিয়ে মোট ২৭৬টি আপিল মঞ্জুর করল সংস্থাটি।

বুধবার (১৪ জানুয়ারি) আপিল শুনানি শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ইসির আপিল শুনানিতে মোট ১০০ টি আপিল শুনানি হয়। যার মধ্যে ৭৩ টি আপিল মঞ্জুর করা হয়। বাকী ১৭ আপিল নামঞ্জুর করা হয়। আর ১০ টি আপিল শুনানি অপেক্ষমাণ করা হয়েছে।

কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ ক্রমিক নম্বর আজ ২৮১ থেকে ৩৮০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এ শুনানি গ্রহণ করবেন।

এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গত ৪ জানুয়ারি যাচাই-বাছাই শেষে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা।

তফসিলের অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি নেবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের

দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

সোশ্যাল মিডিয়ার ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে

প্রাথমিকের ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে চলছে বিশ্বের বৃহত্তম ক্রীড়া উৎসব

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহী তুরস্ক

তুরস্কের সঙ্গে দ্রুত বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা রয়েছে

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

হাদি হত্যা মামলার বাদী জাবের কেন? প্রশ্ন মাসুমা হাদির

সাংবাদিকদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না সরকার