হোম > জাতীয়

আমার দেশ সম্পাদকের মায়ের ইন্তেকালে পীর দেওনার শোক

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ক‌ওমি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা।

রোববার গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় এই শোক জানান তিনি।

তিনি শোকবার্তায় বলেন, মরহুমা ছিলেন ধার্মিক, পরহেযগার ও সন্তানকে ইসলামী আদর্শে গড়ে তোলার আলোকবর্তিকা। তারই সুশিক্ষা ও দোয়ার বদৌলতে মাহমুদুর রহমান জাতির একজন সাহসী সন্তান হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

তিনি আরো বলেন, এই মহান মাতা নিশ্চয়ই একজন দ্বীনদার, নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ ও সন্তানের আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে নিবেদিতপ্রাণ ছিলেন। তার গর্ভে জন্ম নিয়ে মাহমুদুর রহমান যেভাবে জাতি ও ইসলামি মূল্যবোধের পক্ষে অগ্রণী ভূমিকা রেখেছেন, তা তার মায়ের জীবনের এক বড় সফলতা।

উল্লেখ্য, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম আজ রোববার ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান