হোম > জাতীয়

দিনে তাপমাত্রা বাড়া নিয়ে আবহাওয়া অধিদপ্তর যে বার্তা দিল

আমার দেশ অনলাইন

সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, এ সময়ের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ‍পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে ও রাতে সামান্য বাড়তে পারে।

এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেডর্ক করা হয়েছে যশোরে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনায় ৫৪ মিলিমিটার।

দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

রায়েরবাজারে কৃষি মার্কেটে আগুনে পুড়লো ৪৬ দোকান, ৫ কোটি টাকার ক্ষতি

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায়, নিখোঁজ ৪৫

বন্ধ করে দেওয়া হলো দুই হাসপাতাল-ডায়াগনস্টিক

স্বাধীনতা রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

২৪ ঘণ্টার মধ্যে নবীন ফ্যাশন খোলার নির্দেশ

পাহাড় ও সমতলের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান

৪ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

দাম বাড়ছে না জ্বালানি তেলের, স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী

যশোর ও খুলনা দখলে বাংলাদেশি হিন্দুদের সাহায্য চান বিজেপি নেতা