হোম > জাতীয়

সফল জননী পুরস্কার পেলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের মা

নিজস্ব প্রতিবেদক

সফল জননী পুরস্কার পেলেন ডিআইরইউ সভাপতি আবু সালেহ আকনের মা

অদম্য নারী পুরস্কার ২০২৫ এ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা পর্যায়ে সফল জননী পুরস্কার পেয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নয়া দিগন্ত পত্রিকার চিফ রিপোর্টার আবু সালেহ আকন এবং বাংলা টিভি ঝালকাঠি জেলা প্রতিনিধি আবু সায়েম আকনের মা আনোয়ারা খানম।

"নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিশ্চিত করি" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

এ উপলক্ষে গতকাল রাজাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অদম্য নারীর পুরস্কারের আওতায় তিনটি ক্যাটাগরিতে তিন জনকে পুরস্কার প্রদান করা হয়। এতে বাকি দুইটি ক্যাটাগরির শিক্ষা ও চাকুরি ক্যাটাগরিতে ইউরেকা নুর মিলি এবং আর্থনৈতিকভাবে স্বচ্ছলতা ক্যাটাগরিতে সৈয়দা মাহফুজা আক্তারকে পুরস্কৃত করা হয়।

মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহ। এছাড়াও জাইকা কর্মকতা মো. ইমরান আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ।

বাণিজ্যসচিবের মৃত্যুতে ঢাকা চেম্বারের সভাপতির শোক জ্ঞাপন

নিরাপত্তা সংস্থার নজরদারিতে ৬২ বিসিএস ক্যাডার

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

বার্ষিক ছুটি বাড়ল

হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

জুলাই গণঅভ্যুত্থানের ১৬৯৪ মামলার তদন্তে ধীরগতি

প্রধানমন্ত্রীর সঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদের সৌজন্য সাক্ষাৎ

কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র

সৌরবিদ্যুৎ খাতে ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ সরকারের