হোম > জাতীয়

শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর

আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পণ্য পরিদর্শন করেছেন ।

তিনি রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিনসহ সাজ্জাদুলের উদ্ভাবিত বিভিন্ন পণ্য দেখেন ও মুগ্ধ হন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

এসময় সাজ্জাদুল ইসলাম পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশবান্ধব এসব উদ্ভাবনের প্রশংসা করেন।

একইসঙ্গে তিনি সাজ্জাদুল ইসলামের উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন এবং গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে তাকে উৎসাহিত করেন।

এমই

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান

সার মজুতের সরকারি হিসাবে গরমিল

দুই ইস্যুতে সংসদে সরকার ও বিরোধীদের বাহাস

চরাঞ্চল ও দুর্গম এলাকার শিক্ষকদের দেওয়া হবে দূরত্বভিত্তিক ভাতা: ববি হাজ্জাজ

কারাগারের ৪ ডিআইজি প্রিজন্সকে বদলি

স্বর্ণালংকার ছিনতাই: বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুজন গ্রেপ্তার

গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন আহত

বৃষ্টিতে কমছে গরম, আরও স্বস্তির আভাস

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

শিক্ষায় চীনের মডেল অনুসরণে আগ্রহ বাংলাদেশের: শিক্ষামন্ত্রী