হোম > জাতীয়

সচিবালয়ে প্লাস্টিক নিষিদ্ধকরণে সক্রিয় মনিটরিং টিম

স্টাফ রিপোর্টার

সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা এসইউপি) নিষিদ্ধকরণ বাস্তবায়নে কাজ করছে মনিটরিং টিম। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তিনটি মনিটরিং টিম ও আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার সকাল ৯টার আগেই সচিবালয়ের ২ ও ৫ নং গেটে এই কার্যক্রম শুরু হয়।

অভিযানে সচিবালয়ে প্রবেশকারী কর্মকর্তা-কর্মচারী ও আগত দর্শনার্থীদের কাছে নিষিদ্ধ পলিথিন বা এসইউপি পাওয়া গেলে তা জব্দ করে বিকল্প হিসেবে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ সরবরাহ করা হয়। পরবর্তী সময়ে এসইউপি নিয়ে সচিবালয়ে প্রবেশ না করার বিষয়ে কঠোর নির্দেশনাও দেওয়া হয়।

মনিটরিং টিমের পাশাপাশি সচিবালয়ের সব প্রবেশপথে তল্লাশি চালাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যাতে কেউ একবার ব্যবহার্য প্লাস্টিক নিয়ে ভেতরে ঢুকতে না পারে। এ সময় আগতদের এসইউপি-এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয় এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানানো হয়।

পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধকরণ কার্যক্রম শুরু হয়েছে মাত্র। ধাপে ধাপে সারাদেশে সরকারি অফিসে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক দূষণ হ্রাস, পরিবেশ সুরক্ষা এবং টেকসই জীবনধারার প্রসার নিশ্চিত করা হবে।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের