হোম > জাতীয়

ডিসেম্বরের ১৭ দিনে এলো ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

অর্থনৈতিক রিপোর্টার

চলতি ডিসেম্বর মাসের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী আয় এসেছে দুই বিলিয়ন বা ২০০ কোটি ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি। গত বছরের ডিসেম্বরের প্রথম ১৭ দিনে এসেছিল ১৭৬ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত নভেম্বর মাসে প্রবাসীরা ২৮৮ কোটি ৯৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৩৭ শতাংশ বেশি। গত বছরের নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২১৯ কোটি ৯৯ লাখ ডলার।

চলতি বছরের নভেম্বর মাসের প্রবাসী আয় গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। গত অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলারের আয় এসেছিল।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ এসেছে ১৫ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১২ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। অর্থাৎ আগের বছরের তুলনায় রেমিট্যান্স ১৬ দশমিক ৭০ শতাংশ বেড়েছে।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের