হোম > জাতীয়

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, পাকিস্তান পেছনে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

এবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে নাম উঠে এসেছে ফিনল্যান্ডের। সুখী দেশের তালিকায় পাকিস্তানের পেছনে বাংলাদেশের অবস্থান। বৃহস্পতিবার ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫-এর প্রতিবেদনে এ র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে।

২০২৫ সালের প্রতিবেদনে বাংলাদেশ রয়েছে ১৩৪তম অবস্থানে। গত বছর এ অবস্থান ছিল ১২৯। সবচেয়ে অসুখী দেশের অনাকাঙ্ক্ষিত তকমা অর্জন করেছে আফগানিস্তান। পরবর্তী অবস্থানগুলোতে আছে সিয়েরা লিয়ন, মালাউই, জিম্বাবুয়ে, বতসোয়ানা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও ইয়েমেন।

ভারত ১১৮, পাকিস্তান ১০৯, মিয়ানমার ১২৬, শ্রীলঙ্কা ১৩৩, তবে নেপালের অবস্থান ৯২।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ২০টি সুখী দেশ হলো— ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, কোস্টারিকা, নরওয়ে, ইসরায়েল, লুক্সেমবার্গ, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, বেলজিয়াম, লিথুয়ানিয়া, অস্ট্রিয়া, কানাডা, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্র (চেকিয়া)।

বিশ্বের ১৪০টিরও বেশি দেশও থেকে গ্যালাপ বিশ্ব জরিপের মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। অংশগ্রহণকারী মানুষদের আগের ৩ বছর (এবারের প্রতিবেদনের ক্ষেত্রে ২০২২-২০২৪) তাদের জীবন কেমন কেটেছে, তা মূল্যায়ন করতে বলা হয়।

গ্যালাপ, দ্য অক্সফোর্ড ওয়েলবিইং রিসার্চ সেন্টার ও জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) ও একটি সম্পাদকীয় বোর্ডের যৌথ উদ্যোগে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

কারা মহাপরিদর্শক পদে যোগ দিলেন আনোয়ারুল কবীর

জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিয়ে বিএনপির তৃণমূলে প্রশ্ন

সচিবালয়ে নিরাপত্তা জোরদারে সরকারের ৯ সিদ্ধান্ত

নিয়োগবঞ্চিত ৮৩ প্রার্থী, সরকারের কাছে জবাব চাইলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান

উপকূলে তিন দিন বৃষ্টি ঝরলেও সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকবে

রিয়াদগামী ফ্লাইট বাতিল নিয়ে বিমান ও ইউএস বাংলার নতুন নির্দেশনা

চকবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ইউরোপে জনশক্তি পাঠাতে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে মাহ্দী আমিনের বৈঠক