হোম > জাতীয়

প্রবাসীদের ভোটার করার চেষ্টা করছে সরকার: আসিফ নজরুল

স্পোর্টস রিপোর্টার

আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

আইন বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, প্রবাসীরা যাতে ভোটার হতে পারেন, সেই চেষ্টা আমরা করব।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার প্রবাসীদের সব সমস্যা দূর করতে কাজ করছে। হাসিনা সরকারের আমলে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার হয়েছে। যার ফলে প্রবাসীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তারা যাতে পাসপোর্টসহ অন্যান্য ক্ষেত্রে সমস্যায় না পড়েন আমরা সেই বিষয়ে কাজ করব।

আসিফ নজরুল বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ও পলায়নের পর দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৬ শতাংশ। প্রবাসীরা উজাড় করে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছেন। তারা আমাদের দেশ গড়ার মূল চালিকাশক্তি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া সজিব বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে হঠাতে প্রবাসীরা জোরালো ভূমিকা পালন করেছেন। তারা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা পালন করছেন। প্রবাসীদের সব অসুবিধা দূর করতে সরকার ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ