হোম > জাতীয়

ফোনে হুমকি ও অর্থ হাতিয়ে নেওয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুর, পল্লবী এবং গাজীপুরের গাছা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃতরা হলেন-মোঃ আব্দুল মান্নান দুলাল ওরফে জাহাঙ্গীর (৫৫), মোঃ নাসিম হাসান লাভলু (৪৪) এবং ৩) ইলিয়াস শিকদার ওরফে বেলায়েত (৫৪)।

শুক্রবার ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সংঘবদ্ধ একটি প্রতারক চক্র দীর্ঘ দিন ধরে মোবাইল ফোনে নিজেদের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শীর্ষ সন্ত্রাসী শাহাদাৎসহ বিভিন্ন সন্ত্রাসীদের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে প্রতারিত করে বিকাশ, নগদ এর মাধ্যমে নগদ অর্থ হাতিয়ে নিচ্ছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১ জুলাই ডিবি মতিঝিল বিভাগের একটি টিম রাজধানীর মিরপুর মধ্য পাইকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আব্দুল মান্নান দুলাল ওরফে জাহাঙ্গীর (৫৫) কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতের দেওয়া তথ্যমতে রাজধানীর পল্লবী এলাকা থেকে একই চক্রের মোঃ নাসিম হাসান লাভলু (৪৪) কে এবং গাজীপুরের গাছা এলাকা হতে ইলিয়াস শিকদার ওরফে বেলায়েত (৫৪) কে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে দুইটি ল্যাপটপ, একটি ট্যাব, ৫২টি মোবাইল ফোন সেট, ১৯০টি সিম কার্ড, বিভিন্ন সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামীয় আটটি সীল, ছবি ও নাম ঠিকানাসহ ২০টি ডিরেক্টরি, পাঁচটি ভুয়া আইডি কার্ড এবং নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান