হোম > জাতীয়

রাসায়নিক দুর্যোগে হাসপাতালের প্রস্তুতি বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার

অর্গানাইজেশন ফর দ্যা প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স (ওপিসিডব্লিউ) এর পরিকল্পনায় এবং বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এর বাস্তবায়নে পাঁচ দিন ব্যাপী ‘রাসায়নিক দুর্যোগ-দুর্ঘটনায় হাসপাতালসমূহের প্রস্তুতি শীর্ষক একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা রবিবার ঢাকার একটি হোটেলে শুরু হয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজিত এই প্রশিক্ষণে বাংলাদেশসহ এশিয়ার ১০ টি দেশের ১৮ জন প্রশিক্ষণার্থী এবং ৬ জন দেশি-বিদেশি প্রশিক্ষক অংশগ্রহণ করছে। আজ রবিবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, রাসায়নিক দুর্যোগ-দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের জরুরী চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে দেশব্যাপী হাসপাতালসমূহের দক্ষতা বৃদ্ধি করাই এই কর্মশালার মুখ্য উদ্দেশ্য। প্রশিক্ষণের ব্যবহারিক ক্লাসসমূহ সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে জরুরী হাসপাতাল ব্যবস্থাপনা পরিকল্পনা, রাসায়নিক দুর্ঘটনায় হতাহত ব্যক্তিকে রাসায়নিক দূষণ মুক্তকরণ পদ্ধতি, ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট এবং চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সেকেন্ডারি কন্টামিনেশন প্রতিরোধ শীর্ষক বিষয়াবলী গুরুত্ব পাবে।

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী