হোম > জাতীয়

রেল সংযোগ উন্নয়নে জাইকার সঙ্গে ঋণচুক্তি সই

স্টাফ রিপোর্টার

জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণে বাংলাদেশ সরকারের সাথে ঋণচুক্তি স্বাক্ষর করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)। এই চুক্তির আওতায় জাপানি ওডিএ সহায়তায় ৯২,০৭৭ মিলিয়ন ইয়েন (প্রায় ৭,৬৯৪ কোটি টাকা) ঋণ দিবে জাইকা।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের ইকোনমিক রিলেশনস ডিভিশনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।​ এই চুক্তিতে স্বাক্ষর করেন জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ জনাব ইচিগুচি তোমোহিদে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী।​

১৬২ কিলোমিটার দীর্ঘ এই রেললাইন নির্মাণের মাধ্যমে ঢাকা ও পশ্চিমাঞ্চলের মধ্যে রেল সংযোগ ও পরিবহণ সক্ষমতা বৃদ্ধি পাবে, যা জাইকার অর্থায়নে নির্মিত যমুনা রেলসেতুর পূর্ণ সুবিধা কাজে লাগাতে সহায়তা করবে।​

ইচিগুচি তোমোহিদে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের পথে জাইকার সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এবং শাহরিয়ার কাদের সিদ্দিকী জাপানের জনগণকে বাংলাদেশের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান।

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসী, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ